প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেস্ক: মেদিনীপুর পূর্ব পশ্চিম।
পটাশপুর বিধানসভার অন্তর্গত পটাশপুর-৩ মধ্য মন্ডলের খড়াই বাজারে আজ রবিবার বিজেপি কর্মীদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে মধ্য মন্ডল বিজেপি। শিবিরের মূল উদ্দেশ্য বিজেপি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আসন্ন ২০২১এর বিধান সভাকে পাখির চোখ করে দলকে উপযুক্ত করে গড়ে তোলা। মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের

    উপর জোর দেওয়ার পরামর্শ দেন বক্তাগণ। উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা সদস্য আশীষ দাস, জেলা সহ-সভাপতি অমলেন্দু দাস, মন্ডল সভাপতি সুমিত জানা,I T স্বপন কুমার ঘড়ুই, কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদিকা মিঠু পন্ডা, সাংগঠনিক জেলার উপদেষ্টা সদস্য অমলেশ মহাপাত্র প্রমুখ।কাঁথি সাংগঠনিক জেলার উত্তর কাঁথি বিধানসভার যুব মোর্চার পক্ষ থেকে দেশপ্রান ২ উত্তর মন্ডলে আগামী ৮তারিখ যুব মোর্চার “নবান্ন-অভিযান” কে কেন্দ্র করে প্রস্তুতি

      সভা অনুষ্ঠিত হয় রবিবার।উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি অরূপ দাশ,মন্ডলের অন্যতম সাধারন সম্পাদক পলাশ দাস ও সঞ্চিত দাস ।মন্ডলের যুব সভাপতি সিন্টু দিন্ডা প্রমুখ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *