গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কেন্দ্রের জনবিরোধী নীতি,সরকারি সম্পদ বেসরকারীকরণ,কেন্দ্রের কৃষি বিল ও সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে তরুণী ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে এগরা বিধান সভা তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল ও পথসভা হয় রবিবার। এগরা দীঘামোড় থেকে মিছিল এগরা শহর পরিক্রমা শেষে এগরা ত্রিকোণ পার্কের পথসভায় অংশনেয়। পথসভায় উত্তর প্রদেশের হাথরাসের তরুণী মনীষা বাল্মীকি’র ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানান দলীয় কর্মীরা।সভার আহ্বায়ক জেলা তৃণমূল

    কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস বলেন- জেলা সভাপতি সাংসদ শিশির অধিকারী ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শমত এই সভার আয়োজন।কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি,কেন্দ্রের কৃষি বিল ও সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে তরুণী উপর যেভাবে নির্যাতন হয়েছে। সেখানে সংবাদ মাধ্যম এমন কি বিরোধী সাংসদ বা রাজনীতিককে উত্তর প্রদেশ পুলিশ ঢুকতে বাধা দিচ্ছে যা দেশের পক্ষে ক্ষতিকর। কেন্দ্রীয় সরকার তার ভূমিকা পালন করছে না। এই স্বৈরাচারীতার বিরুদ্ধে প্রতিবাদে আমাদের মাঠে নামতে হবে, বসে থাকার সময় নেই। করোনা মহামারী থাকলেও প্রতিবাদে এগিয়ে আসতে হবে। মানুষকে সুশাসন দিতে আমরা অঙ্গীকার বদ্ধ, বিপন্ন মানুষের স্বার্থে করোনার মহামারীর মধ্যেও আমাদের আন্দোলন চলবে।তিনি আরও বলেন, উত্তর প্রদেশের তরুণী ধর্ষণের সমস্ত তথ্য লোপাট করা করা হচ্ছে।সাংবাদিক বন্ধুদের হাথরাস এলাকায় ঢুকতে বাধাদানে বোঝা যাচ্ছে শাসক দলের আসল উদ্দেশ্য কি?এদিন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এগরা- ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজনবিহারী সাউ,শহর তৃণমূল সভাপতি,এগরা- ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান,এগরা-১, ২ ও শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ড: ছবি দাস মহাপাত্র, আরতি মুন্ডা ও কবিতা প্রধান।

      এগরা পৌর প্রশাসক প্রধান শংকর বেরা, প্রাক্তন উপ পৌর প্রধান বীরেন নায়ক,এগরা -১তৃণমূলের সাধারণ সম্পাদক প্রভুপদ দাস, পটাশপুর -২তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ‍্যক্ষ মৃনাল কান্তি দাস,এগরা ২যুব তৃণমূলের রাজকুমার দুয়ারী,ট‍্যালি টাওয়ার শ্রমিক সংগঠনের এগরা মহকুমা সভাপতি সেখ সুরজ আলি, ছাত্র নেতা উদয় পাল প্রমুখ। সভায় উপস্থিত ছিল নজর কাড়া।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *