গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ‍্যজুড়ে ১২ হাজার কিমি রাস্তা সংস্কারের উদ্দেশ্যে গান্ধী জয়ন্তী উপলক্ষে পথশ্রী অভিযানের উদ্বোধন করেছেন। এই কর্মসূচিতে এগরা-১এর সাহাড়া পঞ্চায়েতের দুটি রাস্তা সোম ও মঙ্গলবার উদ্বোধন হয়। শীপুর হাইস্কুল সংসদে কার্তিক মাইতির বাড়ি থেকে ফণীন্দ্রনাথ মাইতির বাড়ি পর্যন্ত ১কিমি রাস্তার সংস্কারের উদ্বোধন হয়, বরাদ্দ ১ লক্ষ ৫০ হাজার। আজ সাহাড়া পল্লীশ্রী সংসদে চাটলাব্রীজ থেকে সাহাড়া হাই স্কুল পর্যন্ত প্রায় ৩.৫ কিমি রাস্ত উদ্বোধন হয়। দুটি উদ্বোধনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাস,স্থানীয় পঞ্চায়েত সদস্যা মৌসুমী পঞ্চধ‍্যায়ী, পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধ্যক্ষ প্রভূপাদ দাস, পঞ্চায়েতের এক্সিকিউটিভ

    অ্যাসিস্ট্যান্ট ননীগোপাল পন্ডিত, নির্মাণ সহায়ক অশোক দাস, পঞ্চায়েত কর্মী গোপাল দাস প্রমুখ। উদ্বোধনকালে তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বাউল সম্প্রদায় গানের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচি উপস্থাপন করেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েতের উপপ্রধান মিলন দে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *