গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।

এগরা-২ব্লকের বালিঘাই’র প্রতিথযশা চিকিৎসক, গননাট্য সংস্থা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী ও সিপিঅাইএম বালিঘাই এরিয়া কমিটির প্রবীণ পার্টি সদস্য ও নেতৃত্ব ডাঃ রমাপদ রায়(৮৬) শনিবার বিকাল ৩ টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে সিপিঅাইএম নেতৃত্ব কৃষ্ণপদ মাইতি, বিশ্বম্ভর রায়,সুদীপ্ত মাইতি,জ্যোতি সামন্ত,প্রনবেশ রায়,মানিক বারিক প্রমুখ তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।বালিঘাই বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন সংস্হা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ডাঃ রমাপদ রায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেন।বালিঘাই ফকির দাস উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মামুদ হোসেন প্রয়াত নেতার প্রয়াণে শোকজ্ঞাপন করে বলেন ডাক্তারবাবু বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, সাংস্কৃতিক চেতনা সম্পন্ন ও গরীব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষায় নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক জগতে শূন্যতার সৃষ্টি হল। তিনি তাঁর পরিবারবর্গ কে ও সমবেদনা জ্ঞাপন করেন। পটাশপুর স্বাস্থ্য কেন্দ্রের বি এম এইচ পদ থেকে অবসর গ্ৰহনের পর সাহিত্য চর্চায় নিজেকে বেশি করে

    নিযোজিত করেন। এক কন্যার আকস্কি দূর্ঘটনায় মৃত্যুর পর মানসিক অস্থিরতায় ভূগছিলেন। মৃত্যু কালে এক ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুনমুগ্ধ রেখে গেলেন। অনেক আগেই স্ত্রী বিয়োগ হয়েছে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *