গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২ এর পানিপারুল পঞ্চায়েতের কুলটিকরি ভাই ভাই সংঘের উদ্যোগে ও দেপাল লায়ন্স ক্লাবের সহযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতা, ডায়াবেটিস নির্ণয় ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার।

    রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করার মধ্য দিয়েই শিবিরের উদ্বোধন করেন পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান। সঙ্গে ডা: নির্মল কুমার প্রধান, দেপাল লায়ন্স ক্লাবের সভাপতি সুজিত সিংহ ও সম্পাদক দেবদাস চক্রবর্তী, নিশিকান্ত দিন্দা, রবীন্দ্র কুমার, সমাজসেবী গৌতম জানা, আশীষ সিংহ, বরুণ গিরি ,হিমাংশু প্রধান, চতুর্ভুজ প্রধান প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আয়োজক ক্লাব সভাপতি জয়রাম প্রধান। সমগ্ৰ শিবির সঞ্চালনায় বিষ্ণুপদ প্রধান ও দীপঙ্কর দাস। শিবিরে ৫১ জন রক্ত দান করেন, ডায়াবেটিস নির্ণয় হয় -১১২জনের এবং অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ১৪১ জন। করোনা আবহের মধ্যে সামাজিক দূরত্ব

      বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শিবির সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এমনই সমাজ সেবামূলক কাজের আশ্বাস দেন ক্লাব সম্পাদক সঞ্জয় প্রধান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *