
প্রকাশ কর:দৈনিক আবেশভূমি ডেস্ক:মেদিনীপুর পূর্ব পশ্চিম।কাঁথি পৌরসভার কর ও রাজশ্ব অাদায় দপ্তরের ভারপ্রাপ্ত অাধিকারিক ও কর্মীদের নিয়ে পৌরসভার প্রশাসকমন্ডলীর গুরুত্বপূর্ণ বৈঠক হয় শুক্রবার।বৈঠকে পৌরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি, সদস্য মামুদ হোসেন, সুবল মান্না, রত্নদীপ মান্না, সেক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশাসকমন্ডলীর সদস্য মামুদ হোসেন জানান বিগত বোর্ডের সময় এক কর অাদায়কারী হোল্ডিং ট্যাক্সের ৭ লক্ষ ৭৩ হাজার টাকা পৌরসভার তহবিলে জমা না দিয়ে অাত্মসাৎ করেন।কর অাদায়ের মূল রসিদে প্রকৃত অঙ্ক বসানো হলেও কার্বন কপিতে কম টাকা দেখিয়ে দিনের পর পর দিন বিপুল পরিমাণের টাকা তছনছের অভিযোগ দীর্ঘ দিন ধরে উঠে অাসছে।তছরুপ কারী কর্মী ৪ লক্ষ টাকা পৌরসভায় জমা দিলেও ৩ লক্ষ টাকা ৭৩ হাজার টাকা অাজও জমা দেননি।অাত্মসাৎ কারী কর্মী র বিরুদ্ধে থানায় কোন অভিযোগ ও করা হয় নি।একইভাবে কাঁথি পৌরসভার সুপার মার্কেটে ২০২০ সালের অক্টোবর মাসে রাজশ্ব অাদায়ের পরিমাণ ছিল ১১,৯০,৮১৫ টাকা, নভেম্বরে কমে হয় ৬,৪৬,৭৩৯ টাকা ও ডিসেম্বরে বেড়ে হয় ৮,১৫,৪৭৯ টাকা।সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে পৌরসভার অায় হয় সেপ্টেম্বর মাসে ৩,২৮,৬৭৪ টাকা, অক্টোবরে ২,৭৫,৪২৯ টাকা, নভেম্বরে ২,৫৪,৬২১ টাকা অার ডিসেম্বরে অার ডিসেম্বরে ২,৫০,৩৩৩ টাকা। বিভিন্ন মাসে রাজশ্ব অাদায়ের এত কম-বেশি কেন তার ও তদন্ত করা হবে।একই ভাবে বিভিন্ন দপ্তরের অায়-ব্যয়ের হিসাব নিয়ে অাগামী ২৭ শে জানুয়ারী প্রশাসকমন্ডলী র গুরুত্বপূর্ণ সভায় বিশদ আলোচনা হবে বলে জানান প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন। প্রয়োজনীয় অাইনানুগ ব্যবস্হা নেওয়ার কথা জানান।
