
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।জেলা তৃণমূলের অাহ্বানে সারা জেলার ব্লকে ব্লকে কৃষি ও কৃষক বিরোধী কালাকানুনের স্রষ্টা বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর হলদিয়া সফরের প্রতিবাদেএবং শ্রমিক, কর্মচারী,খেটে-খাওয়া মানুষের স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে রবিবার বিক্ষোভ কর্মসূচী অায়োজিত হয়। কাঁথি-১ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের অাহ্বানে পোস্ট অফিস মোড়ে কৃষক বিক্ষোভ সভা, দেশপ্রাণ ব্লকের অামতলিয়া থেকে মুকুন্দপুর সাইকেল মিছিল ও কাঁথি-৩ ব্লক থেকে মারিশদা থানা পর্যন্ত মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও থানার সামনে বিক্ষোভ সভা অায়োজিত হয়। কাঁথি পোস্ট অফিস মোড়ে তৃণমূল কংগ্রেসের ট্রাক্টর সহযোগে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর মামুদ হোসেন, কাঁথি শহর তৃণমূল সভাপতি উত্তম বারিক, জেলা পরিষদের কো মেন্টর হাবিবুর রহমান, হরিসাধন দাস অধিকারী, রত্নদীপ মান্না, সিদ্ধার্থ মাইতি, সুবল মান্না, দেবাশীষ পাহাড়ী, রামগোবিন্দ দাস, প্রদীপ গায়েন, অামিন সোহেল, বিকাশ বারিক, গোপাল দাস প্রমুখ। সঞ্চালনায় ইমরান অালি খাঁন। কাঁথি-৩ ব্লক মহিলা তৃণমূলের এই কর্মসূচী তে নেতৃত্ব দেন মিতা রানী সাহু,তৃষিতা রানা,শিবানী পন্ডা,অনিমা হাজরা,নন্দিতা অাদক,সোমা


করছেন।সারা দেশে শিল্পোন্নয়ন কে স্তব্ধ করে হলদিয়া তে ভোট কুড়ানোর নামে নাটকবাজী করছেন।অাকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি, পাহাড় প্রমাণ বেকারত্বের যন্ত্রণা, মহিলাদের উপর পাশবিক নির্যাতন, বিভেদ, বিদ্বেষ ও মেরুকরণের রাজনীতির নামে জনজীবনে বিপর্যয় নামিয়ে এনেছে কেন্দ্র সরকার। পূর্ব মেদিনীপুর জেলা তথা কাঁথি ও এগরার সার্বিক উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে বিজেপি তে যোগ দিয়ে যারা বিভাজনের রাজনীতি করছেন তাদের মানুষ ক্ষমা করবে না।
