
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কোর কমিটির বর্ধিত সভা নিমতৌড়ী শিক্ষক ভবনে অনুষ্ঠিত হয় আজ শুক্রবার। সভায় জেলা তৃণমূল কোর কমিটির সদস্য ছাড়াও বিধানসভার জয়ী ও পরাজিত দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা তৃণমূল সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কোঅরডিনেটর অর্ধেন্দু মাইতি, সহকারী সভাধিপতি সেক সুপিয়ান, জেলা কো অরডিনেটর মামুদ হোসেন, বিধায়ক সুকুমার দে, বিধায়ক তিলক চক্রবর্তী, বিধায়ক শহীদ জননী ফিরোজা বিবি, বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা, জেলা কো-অরডিনেটর দেবপ্রসাদ মন্ডল, সোমনাথ বেরা,ডাঃ পার্থ প্রতিম দাস, স্বপন নস্কর,ডাঃ সংগ্রাম দলুই প্রমুখ । সভায় জেলা কর্মাধ্যক্ষ অানন্দময় অধিকারী ও প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল কে দলবিরোধী কাজের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা সভাপতি সৌমেন মহাপাত্র অানন্দময় অধিকারী ও রণজিৎ মন্ডল কে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করার কথা ঘোষণা করেন। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন ও নির্বাচনোত্তর সাংগঠনিক রিপোর্ট সংলিষ্ট জেলা কো-অরডিনেটর ও বিধানসভা কেন্দ্রের প্রার্থীগণ লিখিত রিপোর্ট জেলা সভাপতি কে জমা দেবেন।দলবিরোধী কাজের সাথে যুক্ত পঞ্চায়েত ও পৌরসভার প্রতিনিধি ও নেতৃত্বের তালিকা ব্লক সংগঠন ও জেলা কো-অরডিনেটর প্রনয়ণ করে জেলা সভাপতি কে পাঠাবেন। জেলা জুড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় তৃণমূল কংগ্রেস সর্বস্তরের নেতৃত্ব ও সমর্থক গনকে সর্বাত্মক ভূমিকা গ্রহণ করার অাবেদন জানান হয়।
