গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২এর দুবদা অঞ্চল তৃণমূলের উদ্যোগে এগরা ও পটাশপুর কেন্দ্রের দুই বিধায়ক তরুণ কুমার মাইতি ও উত্তম বারিককে সম্বর্ধনার আয়োজন হয় মঙ্গলবার। দুব্দা দেশপ্রাণ স্কুল সংলগ্ন মাঠে এই সম্বর্ধনা সভায় পৌরোহিত্য করেন দলের অঞ্চল সভাপতি খগেন্দ্রনাথ দুয়ারী। পুষ্পস্তবক, স্মারক ও মানপত্র তুলে দিয়ে সংবর্ধিত করা হয় এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি এবং

    পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে।উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান রাধারানী বর,উপ-প্রধান সত্যরঞ্জন মাইতি, প্রাক্তন প্রধান দিলীপ বর, কর্মাধ্যক্ষ অনিল বর ও সমীর গারু, দলের ব্লক সম্পাদক রাজকুমার দুয়ারী, ছিলেন পঞ্চায়েতের সদস্য সদস্য ও সমস্ত বুথের সভাপতি-সম্পাদকগন। সম্প্রতি নির্বাচনে এগরার দুটি ব্লক ও পৌরসভার অধিকাংশ বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করায় ধন্যবাদ জানান বিধায়ক তরুণ কুমার মাইতি। কিভাবে অঞ্চল গুলি তৃণমূল কংগ্রেস কে আশীর্বাদ করেছে তার পর্যালোচনায়। পাঁচরোল পঞ্চায়েত সর্বাধিক ৫৬৭৬,আর বি সি পঞ্চায়েত-৪২৯৪, দব্দা পঞ্চায়েত-২০৬৩ লিড দিয়ে বিপুল ভোটে আশীর্বাদ করেছেন বলে কৃতজ্ঞতা জ্ঞাপন 

      করেন।তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপা ধ্যায়কে জয়যুক্ত করায় তৃণমূল সমর্থকদের ধন্যবাদ জানান বিধায়ক উত্তম বারিক। কোভিডেরএমন কঠিন পরিস্থিতিতে উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলার জন্য আহ্বান বিধায়ক উত্তম বারিক। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভাপতি শ্রী দুয়ারী।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *