গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।ইয়াশ বিধ্বস্ত দীঘা সমুদ্র উপকূলবর্তী রামনগর-১ও ২ এর বিস্তীর্ণ এলাকার বিপর্যস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণে বহু সংস্থার মত এগিয়ে আসে রামনগর লায়ন্স ক্লাব। ইয়াশ এ বিপর্যস্ত হওয়া থেকে আজ পর্যন্ত কয়েক দিন ধরে ক্ষতিগ্রস্ত প্রায় ১২-১৫ গ্ৰামে ফাস্টফুড খাবার বিতরণ করে। শুক্রবার ও রামনগর-১এর এদিন তালগাছাড়ি-২এর ক্ষীরপাই ভেড়ী চাওড়ি গ্ৰামে বসিয়ে ফাস্টফুড খাওয়ানো হয়। এই পর্বে উপস্থিত ছিলেন রামনগর লায়ন্স ক্লাবের কর্মকর্তা অমিতাভ নায়ক, দেবাশীষ দাস, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র প্রমুখ। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে শম্পা দেবী জানান- দুর্যোগের দিন থেকেই কেবল তালগাছাড়ি-২ বা রামনগর-১এ নয় লায়ন্স ক্লাব বিপন্ন অন্য ব্লক গুলিতে তাদের এই সেবা কর্মসূচি জারি রেখেছে। এমন বিপদে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে লায়ন্স ক্লাব এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান। ক্ষতিগ্রস্ত ১২-১৫ টি গ্রামের ক্ষতিগ্রস্ত পুকুর গুলিতে চুন ও ব্লিচিং দেওয়ার জন্য নামের তালিকা ক্লাব কতৃপক্ষ চেয়েছেন বলে জানান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *