
নিজস্ব সংবাদ দাতা:দৈনিক আবেশভূমি: পূর্ব মেদিনীপুর।এগরা উইকেয়ার তার পঞ্চম পর্বের সাহায্য নিয়ে পৌঁছায় কাঁথির পেটুয়াঘাট সংলগ্ন শুনিয়া,ছনবেড়িয়া গ্রামে।বন্যাকবলিত প্রায় ২০০ টি পরিবারকে আলু,ছাতু, সোয়াবিন, ডাল, সর্ষে তেল,ছোলা ,ত্রিপল,ব্লিচিং পাউডার, ORS, স্যানিটারি ন্যাপকিন ও ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্ট ও মায়েদের শাড়ি ও বয়স্কদের ধুতি তুলে দেওয়া হয়।এলাকা জীবাণু মুক্ত করার জন্য ব্লিচিং ছড়ানো হয়।সংস্থা সভাপতি সুভাষ নন্দ বলেন- আমরা ধারাবাহিক ভাবে ইয়াস ঝড়ে বিধ্বস্ত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি এটি আমাদের পঞ্চম পর্বের সাহায্য বিতরন।
সংস্থা সম্পাদিকা উজ্জয়িনী ব্যানার্জী বলেন- উইকেয়ার কে সাহায্য কারী সকল শুভাকাঙ্ক্ষী ও দাতা বন্ধুদের ধন্যবাদ। তিনি সংস্থা র সকল সৈনিকদের অক্লান্ত পরিশ্রম কে ধন্যবাদ জানান।

