গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথা:পূর্ব মেদিনীপুর।
আধুনিক ব্যাঙ্কিং পরিষেবার মানচিত্রে সমবায় জগতের উজ্জ্বল নক্ষত্র কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড নতুন দৃষ্টান্ত স্থাপন করল। ব্যাঙ্কিং পরিষেবার নতুন নতুন দিক উন্মোচিত করে এগিয়ে চলেছে ৭৬ বছরের এই প্রতিষ্ঠান।ব্যাঙ্কের আরও ৪ শাখায় আজ সংযোজন হল ‘রি-সাইক্লার’ পরিষেবা। প্রধান শাখা সহ এগরা, বারবরিষা (কোলাঘাট), চন্দ্রকোণা রোড শাখায় আজ ‘রি-সাইক্লার’ পরিষেবার উদ্বোধন হয়। প্রধান শাখায় এই পরিষেবার উদ্বোধন করলেন ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান চিন্তামণি মন্ডল। উপস্থিত ছিলেন ডিরেক্টর দিলীপ মাইতি, ডিরেক্টর-ইন-চার্জ শ্যামাশিষ মিশ্র, সম্পাদক পার্থ প্রতিম পতি, আধিকারিক এপোলো আলি প্রমুখ। এগরা শাখায় উদ্বোধন করলেন ডিরেক্টর-ইন-চার্জ শেখ মজফ্ফর আলি। বারবরিষা (কোলাঘাট) শাখায় উদ্বোধন করেন ডিরেক্টর-ইন-চার্জ নির্মল খাঁড়া। চন্দ্রকোণা রোড শাখায় এই পরিষেবার উদ্বোধন করেন স্থানীয় ডিরেক্টর।গ্রাহকরা এই মেশিনগুলিতে টাকা জমাও করতে পারবেন। এ টি এম কার্ডের সাহায্যে ও কার্ড ছাড়া উভয় ক্ষেত্রেই টাকা জমা করা যাবে। কার্ডের সাহায্যে টাকা তোলার সুবিধাও থাকছে মেশিনগুলিতে।২০০৯ সালে ব্যাঙ্কের দ্বায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান পরিচালকমণ্ডলির দক্ষ পরিচালনায় ব্যাঙ্কের আমানতের পরিমান ৩৭০ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমান ১২৭১ কোটি টাকা। আমানতের সাথে ব্যাঙ্ক লোনের ক্ষেত্রেও শ্রীবৃদ্ধি ঘটেছে। দাদনের পরিমান ২৫৯ কোটি থেকে বেড়ে হয়েছে ৭২৭ কোটি টাকা।ব্যাঙ্কের সুস্বাস্থ্যের পরিচায়ক হিসেবে অনাদায়ী সম্পদের পরিমাণ ১৪.৬৭ শতাংশ থেকে কমতে কমতে ২০২০-২১ অর্থবর্ষে তার পরিমাণ কমে হয়েছে ৫.১৯ শতাংশ।অর্থাৎ, লোনের পরিমাণ প্রায় তিনশো শতাংশ বৃদ্ধি সত্বেও অনাদায়ী সম্পদের পরিমাণ বাড়েনি।ব্যাঙ্কের প্রধান শাখার ডিরেক্টর-ইন-চার্জ শ্যামাশিষ মিশ্র বলেন, আগামীদিনে আরও নতুন ও আধুনিক পরিষেবা দেওয়ার জন্য পরিকাঠামো তৈরী হচ্ছে। যার সাহায্যে নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, আই এম পি এস ব্যবস্থা সহ অন্যান্য উন্নত ব্যাঙ্কিং পরিষেবা শীঘ্রই চালু হতে চলেছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকারি অংশীদারিত্ব ছাড়াই এই ব্যাঙ্কের ক্রমবর্ধমান উন্নতির জন্য ব্যাঙ্কের

    ভাইস চেয়ারম্যান চিন্তামণি মন্ডল চেয়ারম্যান সহ বর্তমান পরিচালকমণ্ডলীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *