গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।বৃহস্পতিবার জাল ভ্যাক্সিন কান্ডে দোষীদের কঠোর শাস্তি, সবার জন্য বিনামূল্যে ভ্যাক্সিন , অবিলম্বে সমস্ত বন্ধ করে দেওয়া ভ্যাক্সিন সেন্টার সহ আরোও ভ্যাক্সিন সেন্টার চালু,বয়স্ক ও অসুস্থ মানুষদের ঘরে ঘরে গিয়ে ভ্যাক্সিন দেওয়া, ভ্যাক্সিন নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপড়েন বন্ধ করে সকলকে সুষ্ঠুভাবে ভ্যাক্সিন দেওয়াসহ এক গুচ্ছ দাবীতে কাঁথি থানা ঘেরাও , বিক্ষোভ কর্মসূচি পালন এবং কাঁথি শহরে মিছিল করল রেড ভলেন্টিয়ার্স টীমের সদস্যরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেহেরান হোসেন , তাপস মিশ্র, বাসুদেব রাউল, বিশ্বজিৎ মেইকাপ, মানিক গারু, সৈকত পন্ডা,অর্নব মাইতি, আনন্দ পাত্র, অঙ্কুর জানা, অরিন্দম মিশ্র ,আলি রাজা,আরিফ মহম্মদ,জগৎ প্রামানিক,রনিৎ নন্দ প্রমুখ রেড ভলেন্টিয়ার্স টীমের সদস্যরা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *