
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ও আন্তর্জাতিক স্তরের স্বেচ্ছাসেবী সংস্থা “আজিম প্রেমজি ফাউন্ডেশন” এর সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত পরিবার বা করোনায় কাজ হারিয়ে যাওয়া দুঃস্থ পরিবারের জন্য পটাশপুর-২এর পটাশপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি গ্রামের ৫১৫ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল- ১৫ কেজি, ৫ কেজি আটা, তেল – ১ লিটার, ডাল -১ কেজি, সয়াবিন -১ কেজি, আলু – ৪ কেজি, পেঁয়াজ- ২ কেজি, ছোলার ছাতু -১ কেজি কেজি, সাস্থ্য কিটের মধ্যে সাবান -৮টি,ম্যাক্স – ৪টি, ওয়াশিং পাউডার ১ কেজি স্যানিটারি ন্যাপকিন ৪ পিস, চুন-২ কেজি, ব্লিচিং-১ কেজি,ফিণাইল ১ লিটার ইত্যাদি ।এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক উত্তম বারিক ,পটাশপুর – ২ বিডিও শঙ্কু বিশ্বাস, পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ , জেলা বন ও ভুমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস , পটাশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অমরেন্দ্রনাথ পাহাড়ী ,উপপ্রধান সেক জাকির , কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পন্ডা প্রমুখ।বিধায়ক উত্তম বারিক তার বক্তব্যে বলেন- কাজলা জনকল্যাণ সমিতি শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় এই জেলার বাইরে ঝাড়গ্রাম, হাওড়া,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত থাকে, আজকে এই উদ্যোগের জন্য আন্তর্জাতিক স স্বেচ্ছাসেবী সংস্থা আজিম প্রেমজি ফাউন্ডেশন ও কাজলা জনকল্যাণ সমিতি কে ধন্যবাদ জানান।কাজলার সম্পাদক স্বপন পন্ডা জানান বিগত দিনগুলিতে সমিতির উদ্যোগ ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও মানুষের সার্বিক উন্নয়ের কাজ রুপায়ন হয়েছে এবং অনেক দৃষ্টান্ত মূলক কাজ করে থাকেন, আজকের এই সামগ্রী বিতরণে আন্তজার্তিক স্বেচ্ছাসেবী সংস্থা আজিম প্রেমজী ফাউন্ডেশন” এর অকৃপণ সহযোগিতার জন্য তাঁদের কে ধন্যবাদ জানান।
