
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর-১এর বড়হাট পঞ্চায়েতের চেতনা সংঘ সভাগৃহে পটাশপুর পুলিশের দুয়ারে পুলিশ কর্মসূচি পালিত হয় মঙ্গলবার। রাজ্য সরকারের পক্ষে পুলিশ পাবলিক রিলেশান মজবুত ও গণমুখী করতে রাজ্য জুড়েএমন কর্মসূচির চিন্তাভাবনা সরকারের। এই কর্মসূচি প্রতিটি পঞ্চায়েতে অনুষ্ঠিত করার পরিকল্পনা সরকারের। সেইমতো আজ বড়হাট পঞ্চায়েতে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন এলাকার বিধায়ক উত্তম বারিক,সঙ্গে পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী, পঞ্চায়েত প্রধান দীপক মহাপাত্র, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযুষকান্তি পন্ডা, সমাজসেবী বিনয় পট্টনায়ক, দুই কর্মাধ্যক্ষ লক্ষণ চন্দ্র পাল(শিল্প ও বিদ্যুৎ), ও নারী কর্মাধ্যক্ষ কাকলি মণ্ডল প্রমুখ। উদ্বোধক তার বক্তব্যে বলেন- পুলিশকে অকারণে ভয় করবেন না, মানুষের নিরাপত্তা দিতে এবং সুশাসনের লক্ষ্যে পুলিশ দিনরাত অতন্দ্র প্রহরীর মতন কাজ করে। প্রতিটি বিষয়ে তাদের সহযোগিতা করুন। উপস্থিত ও সি বলেন- পুলিশ সমাজের বন্ধু ,আপনাদের নিরাপত্তা দিতে আমরা২৪ ঘন্টা প্রস্তুত কোন অসুবিধা হলে আমাদের নজরে আনুন, আমাদের সহযোগিতা করুন, সুষ্ঠু পরিষেবা নিন। পুলিশ ও মানুষের সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে সরকারের এমন কর্মসূচি।
