প্রদীপ কুমার গোল: দৈনিক আবেশভূমি ডেস্ক:নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।

নিন্ম চাপের জেরে নন্দীগ্রাম-১এর ১০টি পঞ্চায়েতের সব গ্রাম প্লাবিত। বীজ তলা,নতুন রোয়া জমিন,পুকুর ভেড়ি ডুবে মাছের ক্ষতি ব‍্যাপক।নিম্নচাপ কেটে গেলে নদী তীরবর্তী কিছু এলাকায় জল কমলেও সু নিকাশী ব্যবস্থা না থাকায় নন্দীগ্রাম ব্লকের দাউদপুর,গোকুলনগর, ভেকুটিয়া,কালিচরণপুর প্রভৃতি এলাকায় এখনো জল জমে রয়েছে। জলের তলায় বীজ তলা,নতুন রোয়া এমকি এখনো বেশ কিছু বাড়ীর ভেতরে জল।আজ এস ইউ সি আই (সি) দলের নন্দীগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে নন্দীগ্রাম-১বিডিও র কাছে ডেপুটেশন দেয় সোমবার। লোকাল কমিটির সম্পাদক মনোজ দাস বলেন- ইয়াস জলোচ্ছাসের রেস এখনো কাটেনি, তার উপর এই নিম্ন চাপের প্রভাবে প্লাবিত কৃষি জমি ,পুকুর বাড়ী ঘর মানুষ এককে বারে বিপর্যস্ত ।কিভাবে চাষ করবে বুঝে উঠতে পারছে না। মূলত বেহাল নিকাশি ব্যবস্থার কারনে এই হাল, বিডিও আমাদের আশস্থ করেছেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *