গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।এগরা “আমরা ক’জন” এর উদ‍্যোগে আর্থিক পিছিয়ে পড়া ১০ জন দু:স্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ হয় ১৬ই আগষ্ট সোমবার। সংস্থার ৬ষ্ঠতম প্রয়াসে ছাত্র ছাত্রীদের ব‍্যাগ, খাতা ,পেন,ক‍্যল্কুলেটর, জ‍্যামিতী বক্স, ব‍্যাগ ও মিষ্টি প‍্যাকেট তুলে দেওয়া হয় । এগরা কমিউনিটি হলে এমন মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহালদা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড. কালীপদ প্রধান। প্রত্যেকে ভবিষ্যতে পড়াশোনা করে যথার্থ মানুষ হয়ে সুনাগরিক হয়ে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা নেয় সেই আশা ব্যক্ত করে আগামী দিনে তাদের যে কোন প্রতিবন্ধকতায় পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় শিক্ষক ও সমাজসেবী অসীম মাইতি উপস্থিত ছিলেন  নির্মল চন্দ্র জানা , সেক রাজু, শিক্ষক দেবাশীষ জানা , সমাজসেবী অনন্যা হাজরা ও রানু দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় শিক্ষক অসীম মাইতি। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংগঠনের অন্যতম সংগঠক ও স্বাস্থ্যকর্মী মিঠুন

    সিং।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *