গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।সর্বভারতীয় তৃণমূল ছাত্র পরিষদের ২৮ শে আগস্ট প্রতিষ্ঠা দিবস উদযাপন লক্ষ্যে এক প্রস্তুতি সভা হয় আজ সোমবার। পটাশপুর-২এর হাড়োচরণ বিদ্যাপিঠে এই সভায় ২৮ তারিখ ভার্চুয়াল সভায় সকলের অংশগ্রহণ, দলকে সংগঠিত করা, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে সংগঠন পরিচালনা সহ

    সাংগঠনিক আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, দলের দুই ব্লক সভাপতি পীযুষ কান্তি পন্ডা ও মৃনাল কান্তি দাস, কাঁচি সাংগঠনিক জেলার চেয়ারম্যান অভিজিৎ দাস, পটাশপুর-২ যুব তৃণমূল সভাপতি সুরজিৎ মাইতি, সমবায় নেতৃত্ব গোলকের নন্দ গোস্বামী, সংগঠনের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি ও পূর্ব মেদিনীপুর জেলা কো- অর্ডিনেটর রুমানা আক্তার, রাজ্য সহ-সভাপতি শেখ সাব্বির আলি, রাজ্য কমিটির সদস্য আবেদ আলী খান, কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি শতদল বেরা, পালপাড়া কলেজ ইউনিটের সভাপতি সুমন দাস, পটাশপুর-১ ও ২ ছাত্র পরিষদের টুপাই ভট্টাচার্য্য ও নবাব বেরা, ছাত্রনেতা আরিফ আলি, দেশপ্রাণ কলেজ ইউনিটের নিমাই দাস প্রমুখ।
      0

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *