গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের উদ্যোগে মহত্মাগান্ধী ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন আয়োজিত জেলায় এক দিনের স্বচ্ছতা অভিযান কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় শ্রেষ্ঠত্বের নিরিখে জেলায় মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়’কে “গ্রীন চ্যাম্পিয়ন” সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। পশ্চিম মেদিনীপুরে এই সার্টিফিকেট জুটে রাজা নরেন্দ্র লাল খান মহিলা কলেজের ভাগ্যে। সম্প্রতি স্বচ্ছতা অ্যাকশন প্ল্যানের উপর একদিনের জেলাস্তরীয় কর্মশালা হয়। জেলায় শ্রেষ্ঠত্বের নিরিখে একটি কলেজকে এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা হয়। সেই মত মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম এই দুটি জেলা থেকে এই দুটি কলেজকে নির্বাচিত করা হয়। পশ্চিম মেদিনীপুরে জেলা স্তরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজী প্রতিম বসু এবং পূর্ব মেদিনীপুর জেলা স্তরে এই কর্মশালায় অতিথি ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আশীষ কুমার পানিগ্রাহী। স্বচ্ছতা একশন, প্লান কমিটি

    গঠন, জনস্বাস্থ্য রক্ষায় পরিকল্পনা মাফিক কাজ, কঠিন ও তরুল বর্জ্য পৃথকীকরণ ও নিষ্কাশন এবং জল বিদ্যুৎ ও সবুজ সবুজায়নে কার্যকরী পদক্ষেপ নেওয়ায় দুই জেলার দুটি কলেজকে ২০২০-২১ বছরের জন্য ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন সার্টিফিকেট দেওয়া হয়। মুগবেড়িয়া কলেজের অধ্যক্ষ স্বপন কুমার মিশ্র পুরষ্কার পুরষ্কার প্রাপ্তির কথা স্বীকার করে বলেন দুই কলেজকে পাঁচ হাজার করে টাকা ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *