
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-১এর বরিদা অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিধায়ক তরুণ কুমার মাইতি কে সংবর্ধনা জ্ঞাপন করে রবিবার। এক অনুষ্ঠানে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন সভায় উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সিদ্ধেশ্বর বেরা, পঞ্চায়েত প্রধান রানু রাণী বেরা, উপ-প্রধান ব্লক যুব সভাপতি শান্তনু নায়ক, জেলা পরিষদ সদস্যা ড:ছবি মহাপাত্র প্রমুখ। বিধায়ক তার বক্তব্যে দলকে মজবুত করতে বুথ স্তরের কর্মীকে নিয়ে অঞ্চল নেতৃত্ব কে চলার পরামর্শ দেন। দল যে শৃঙ্খলা রক্ষায় ও দূর্ণীতি দমনে সক্রিয় হবার সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে সকলকে অবগত করান।
