
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।। এগরা-১এর আর বি সি পঞ্চায়েতের নেগুয়া বিবেকানন্দ পাঠ চক্রে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার। শিবিরের উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মঠা ও মিশনের স্বামী ভাস্করাত্মা নন্দজী মহারাজ, সঙ্গে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন খড়্গপুর আই আই টির অধ্যাপক ডঃ দীপক মাইতি, এগরা-১পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, নেগুয়া সুন্দর নারায়ন হাইস্কুলের প্রধান শিক্ষক নিরুপম গিরি, আর বি সি পঞ্চায়েতের উপ প্রধান যোগেন্দ্রনাথ মাইতি, প্রাক্তন উপ প্রধান ননীগোপাল জানা, নেগুয়া এস কে ইউ এস এর সম্পাদক ঊর্ধেন্দু দাস মহাপাত্র, নেগুয়া সিদ্ধেশ্বর জীউ ট্রাস্ট সভাপতি সুভাষ চন্দ্র দে, নেগুয়া”আনন্দ মঠ” সভাপতি অজিত কুমার জানা প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন নেগুয়া হাইস্কুল ও আয়োজক সংস্থা সভাপতি সাহিত্যিক অর্ধেন্দু দাশ। আয়োজক আনন্দমঠ সম্পাদক কমলেন্দু দাস মহাপাত্র জানান-এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংক ১০০ জনের রক্ত সংগ্রহ করে, শিবিরে রক্তের শ্রেণী নির্ণয়, ব্লাড সুগার টেস্ট, ইসি জি করানো হয়। সিপ্লা কোম্পানির সহযোগিতায় বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। কোভিড পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে শিবির পরিচালনায় সহযোগিতার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সম্পাদক শ্রী দাস মহাপাত্র। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় শিক্ষক রাজেশ দাস।