
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এরবাল্যগোবিন্দপুর ও ক্ষেত্রপাল গ্রামে দুর্গত পরিবারগুলিতে ত্রানে শুকনো খাবার বন্টন করে “লায়ন্স ক্লাব অব দেশপ্রাণ”। শুক্রবার তারা ৫০০ জনের হাতে চিড়ে, মুড়ি, চানাচুর, বাতাসা, কেক ইত্যাদি শুকনো খাবার বিতরণ করে। ছিলেন লায়ন্স মানস রঞ্জন গিরি, রূপক গিরি, সৌরভ মন্ডল ,সুজিত সর সহ লায়ন্স পরিবারের ১০ সদস্য।
