
গৌরীশংকর মহাপাত্র ও অলকেশ মাইতি:দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২এর দক্ষিণ খাড় স্টার ক্লাব বন্যাপ্লাবিত পটাশপুরের জলবন্দি মানুষদের নানা দিক থেকে দীর্ঘ সহযোগিতার কর্মসূচি ২৫ সেপ্টেম্বর শনিবার থেকে স্থগিত রাখছে। ঐ দিন পটাশপুর ২ ব্লকের মথুরা ও আড়গোয়াল অঞ্চলের পাঁচটি দুর্গত বুথে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় । মথুরার পঞ্চায়েতের লালুয়া মথুরা– ১ ও মথুরা — ২ এবং বেনিচক গ্রামের জলবন্দি মানুষের কাছে রান্না করা খাদ্য সামগ্রী পৌঁছে দেয় ক্লাব সদস্যরা । এছাড়া আড়গোয়াল গ্রামেও খাদ্য সামগ্রী পৌঁছে দেয় । ক্লাব সম্পাদক মোহন মুনিয়ান ও অন্যতম সদস্য প্রকাশ জানা এবং তপন প্রামাণিক, দক্ষিণ খাড় গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী দীনবন্ধু কামিল্যা সমগ্র কর্মসূচি পরিচালনা করেন । কর্মসূচি শেষে ক্লাবের একটি সভা অনুষ্ঠিত হয়, ক্লাব কর্ণধার আনন্দ গোপাল আচার্য্য বন্যাপরবর্তী সময়ে ক্লাবের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।তিনি জানান — ” বন্যার জল নেমে গেলে, যে সমস্ত এলাকায় আমরা ত্রাণ নিয়ে গেছি, সেই সমস্ত এলাকায় যে দূষণ দেখা দেবে ; তা ক্লাব থেকে আমরা দূরীকরণের জন্য একটি কর্মসূচি গ্রহণ করছি ।”
