
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে খাদি শিল্পকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।আজ শনিবার কাঁথি ক্যানেল পাড়ে ভবতারিণী মন্দিরের সামনে মহাত্মা গান্ধীর জন্মদিন স্মরণে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে,’খাদির জিনিস ব্যবহার করি ও খাদি শিল্পকে সমৃদ্ধ করি’ এই কার্যক্রম গ্রহণ করা হয়।এই কার্যক্রমে উপস্থিত ছিলেন দলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস,জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র,সুদাম পন্ডিত, তাপস দোলাই, জেলা সহ-সভাপতি রমাকান্ত প্রধান,জেলা সম্পাদক কল্লোল কর, জেলা কার্যকর্তা সৌমেন্দু অধিকারী, মানিক
দাস প্রমুখ।এই কর্যক্রম ঘিরে জনমানসে ব্যাপক সাড়া পাওয়া যায় এবং অনেকে খাদির জিনিস ক্রয় করেন।
