গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ২০১৩ সালের ১০ই এপ্রিল মাউন্ট লিটেরা জী স্কুলের পথ চলা শুরু। আজ তার নবম বর্ষ পূর্তি। এই বিশেষ দিনটি বিদ্যালয় ছাত্র ছাত্রী শিক্ষক-শিক্ষিকা কর্মীবৃন্দের উপস্থিতিতে আনন্দঘন মুহূর্তে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা করেন কন্টাই কো অপারেটিভ ব্যঙ্ক তথা বিদ্যালয়ের কর্ণধার চেয়ারম্যান চিন্তামণি মন্ডল। বিদ্যালয়ের অধ্যক্ষ ড: যোগেশ মাহেশ্বরী তার তাৎপর্যপূর্ণ বক্তব্য অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। তিনি বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য তুলে ধরে আগামী দিনে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি তে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক কল্যাণ জানা। প্রতিষ্ঠানের ক্রম সাফল্যে সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীকে ছাত্র ছাত্রীদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে এবং শিক্ষার্থীদের পঠন পাঠনে যত্নবান হওয়ার পরামর্শ দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের প্রানপুরুষ উদ্যোগপতি চিন্তামনি মন্ডল।