
নিজস্ব সংবাদদাতা, বেলদা : শনিবার সাত সকালে বেলদা থানার খাকুড়দা রাজ্য সড়কের বিবেকানন্দ মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস।
বাসটি এদিন গোপীবল্লভপুর থেকে দিঘা যাচ্ছিল। হঠাৎ বাসটি চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় জেরে জখম হয় প্রায় ২০ জন যাত্রী।
বাসের যাত্রীরা বলেন , সকাল ৬.৩০নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে । ওই সময় রাস্তা প্রায় ফাঁকাই ছিল। তাই বাসটিও প্রচুর গতিবেগে ছিল । হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একটি গাছে ধাক্কা মারে ।
এই ঘটনার ঘটার পরেই পাশ্ববর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে কয়েকজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে ।
