
গৌরীশংঙ্কর মহাপাত্র: দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।ইডউজিসির নির্দেশে মেদিনীপুর সদর ব্লকের ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের আইকিউএসি এবং পশ্চিমবঙ্গ সরকারের নারী সুরক্ষা ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে নারী সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) কেম্পাহোনাইয়া ও নারী সুরক্ষা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক বৃন্দ। শুক্রবার ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে নারী সুরক্ষা, নারীর সামাজিক মর্যাদা প্রদান, পণপ্রথা ও বাল্যবিবাহ রোধ এবং নারী শিক্ষা প্রভৃতি বিষয়ক সচেতনতা শিবির হয়।এর আগে তিন দিন ব্যাপী পাঁচখুরি, সাঁকোটি,কুমারপুর, সাতগেরিয়া, মুন্সীপাটনা গ্রামে প্রচারের মাধ্যমে আরও সচেতনতা গড়ে তোলার চেষ্টা হয়। ছিলেন সমাজকল্যাণ আধিকারিক স্বর্ণেন্দূ মন্ডল,পশ্চিম মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা আধিকারিক পীযূষ কান্তি রথ ও সন্দীপ কুমার দাস,মহিলা পুলিশ থানার সাব ইন্সপেক্টর সীমা লাহা (রায়),সুলতা মন্ডল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচখুরি-১ পঞ্চায়েত প্রধান সুমিতা ফৌজদার, মহাবিদ্যালয়ের সভাপতি মিহির কুমার বারিক ,পাঁচখুঁরি দেশবন্ধু হাইস্কুলের শিক্ষক মুক্তার আলী ,এলাহিয়া হাইমাদ্রাসার শিক্ষক দীপেশ দে ,চিত্ততোষ পয়ড়া সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
