
গৌরীশংঙ্কর মহাপাত্র:দৈনিক আবেশভূমি : এগরা পটাশপুর : পূর্ব মেদিনীপুর।গ্রামীণ এলাকায় ক্ষুদ্র কুটির শিল্প তথা মাদুর শিল্পের বিকাশ ও গ্রামীণ অর্থানীতি সুদৃঢ় করতে মাদুর হাটের উদ্বোধন হয় শুক্রবার। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের গোকুলপুর পঞ্চায়েতের পশ্চিম গোকুলপুরে।ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এই মাদুর বাজারের উদ্বোধন করেন এলাকার জনপ্রিয় বিধায়ক উত্তম বারিক। তিনি বলেন গ্রামীণ এলাকায় আমাদের কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে কারন বহু মানুষের কর্ম সংস্থান এতে জড়িয়ে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে এতে উপকৃত হবেন। আমাদের অদূরদর্শীতায় শিল্পের ক্ষেত্রে পরিকাঠামো ব্যবস্থার অভাব রয়েছে। আগামী দিনে এই শিল্পে গ্ৰামীণ অর্থনীতির প্রভূত উন্নতি সম্ভব হবে। ছিলেন গোকুলপুর পঞ্চায়েত প্রধান ইরানি মাইতি,বাজার কমিটির সভাপতি ও পঞ্চায়েতের উপ প্রধান লক্ষীকান্ত পাত্র, অজিত কুমার সাহু, গোকুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আশীষ বরণ মাইতি, প্রাক্তন উপ প্রধান অমল কুমার মাইতি, জয়দেব মাইতি, বাবু পাত্র, অজিত সাউ, ধনঞ্জয় মন্ডল, কমল সাহু প্রমূখ।
