নিজস্ব সংবাদদাতা, কাঁথি : কাঁথি ‌‌৩নং পঞ্চায়েত সমিতির অধীন কানাইদীঘি গ্ৰামপঞ্চায়েতের প্রধান লক্ষ্ণী।রানী দাস ( ৬৫)।

    শুক্রবার রাত ২.৩০ নাগাদ কাঁথি হাসপাতালে মারা যান।রাতে বুকে ব‍্যথা অনুভব করলে পরিবারের পক্ষে হাসপাতালে ভর্তি করে। স্বামী অনেক আগেই গত হয়েছেন। বেনাঝি বুথ থেকে এবার নিবাচিত হয়েছিলেন।

    খবর পেয়ে হাসপাতালে যান পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাস,সহ সভাপতি বিকাশ বেজ,চার জেলা পরিষদ সদস্য নন্দ মাইতি, চন্দ্র শেখর মন্ডল,উওম বারি ক প্রমুখ।

      দুপুরে মরদেহ গ্ৰামপঞ্চয়েতে ও পঞ্চায়েত সমিতিতে নিয়ে যাওয়া হয়। সেখানে মালা দিয়ে ও নীরবতা পালন করে শেষ শ্রদ্ধা জানান তারা গুণ মুগ্ধ গন। পরে গ্ৰাম‍্য শশ্মানে তার শেষ কৃত‍্য সম্পন্ন হয়। মৃত্যু কালে এক ছেলে বতর্মান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *