
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি হচ্ছেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। আজ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সমস্ত সদস্যদের নিয়ে মুখ্যমন্ত্রীর সভায় এই নাম চূড়ান্ত হয়। মুখ্যমন্ত্রী উত্তমের নাম বলায় দ্বিতীয় কোন নাম আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেনি। সভাধিপতি দেবব্রত দাসের অকাল প্রয়াণে তার শূন্য পদে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য উত্তম বারিকের নাম চূড়ান্ত হয়। আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল প্রশাসনিক সভায়।
