
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি : মেদিনীপুর পূর্ব পশ্চিম।
পটাশপুর-২এর সাউথ খন্ড পঞ্চায়েতের ছোট উদয়পুর নেতাজি মোড়ে সোমবার দেশ বরেণ্য নেতাজি জন্মজয়ন্তী উদযাপন হয়।সোস্যালিস্ট পার্টি পটাশপুর-২ ব্লক কমিটি প্রতিষ্ঠিত নেতাজি মুর্তির পাদদেশে সমবেত হন এলাকার মানুষ । জাতীয় পতাকা উত্তোলন সহ নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান হয় ।প্রত্যেক বছর ২৩শে জানুয়ারি, ছাব্বিশে জানুয়ারি ও পনেরোই আগস্ট এখানে এলাকার মানুষ উপস্থিত হন একান্ত হৃদয়ের টানে । যদিও সমাজবাদী পার্টির উদ্যোগে মূর্তি পরিষ্কার , মূর্তি রঙ করা ও আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হয় তা সত্যেও অনুরাগী মানুষ কিন্তু এখানে কোনো রঙের বিচার করেন না ।মাল্যদান করেন জয়ন্ত দাস মহাপাত্র , পুষ্পার্ঘ্য নিবেদন করেন সন্তোষ ভুইঞ্যা , গোবিন্দ সেনাপতি, দুর্গা পদ দাস মহাপাত্র , শুকদেব দোলাই,, উত্তম দাস প্রমুখ।
