
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শনিবার সন্ধ্যা ন’টা নাগাদ প্রচার শেষ করে ফেরার পথে দাসপুরে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের কনভয় আটকে মারধর গাড়ি ভাঙচুর হয় । এই ঘটনার পরে নির্বাচন দপ্তরের দ্বারস্থ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
ঘটনাটি ঘটেছে গতকাল দাসপুর থানার জয়কৃষ্ণপুর বাজারে। সেখানেই ভারতী ঘোষের কনভয় আটকে অজনা একটি দল দুস্কৃতী তাদেরকে মারধর ও গাড়িতে ভাঙচুর করে হামলা চালায় ।
এই ঘটনার খবর দ্রুত ঘটনাস্থলে দাসপুর থানার পুলিস তাদেরকে উদ্ধার করে।
এই ঘটনার কথা লিখিতভাবে ভারতী ঘোষ দাসপুর থানা ও নির্বাচন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন। অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে।

অভিযোগে তিনি বলেন , এদিন প্রচার সেরে তাঁর গাড়ি যখন দাসপুর থানার জয়কৃষ্ণপুর বাজার অতিক্রম করছিল এক দল দুস্কৃতী তাঁদের গাড়ি আটকে তার হামলা চালানো হয় । এই ঘটনায় ভারতী ঘোষ ও তাঁর কনভেন তপন মাইতির উপরও আক্রমন করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ।
