নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : সামনেই লোকসভা ভোট যত এগিয়ে আসছে, প্রচারের পারদ ততই বাড়ছে। যেমন শাসক দল কোমর বেঁধে নেমেছে প্রচারে, তেমনই অন্যান্য রাজনৈতিক দলগুলিও পিছিয়ে নেই ভোট প্রচারে।

বর্তমানে রাজ্যের শাসক বিরোধী দলগুলি তাঁদের জমি এক ইঞ্চিও ছাড়তে নারাজ। তাই প্রখর রোদ, গরমকে উপেক্ষা করেই বাম সমর্থকেরা জোর কদমে নেমে পড়েছে ভোট প্রচারে। আজ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবলিনা হেমব্রম প্রখর রৌদ্র মাথায় নিয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নং ব্লক এবং চন্দ্রকোনা রোড এলাকায় কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন। প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রার মাধ্যমে গোটা এলাকায় ভোট প্রচার করলেন সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম। এদিন প্রচারের ফাঁকে প্রার্থী জানান, তাদের প্রতিপক্ষ শুধু শাসকদল তৃণমূলই নয়, বিজেপি ও কংগ্রেসও তাদের প্রতিপক্ষ।

এই প্রচারের মূল হাতিয়ার হিসেবে বেকার যুবকদের চাকরি, রাজ্যের মহিলাদের নিরাপত্তা, কর্মসংস্থান, এছাড়াও যে ভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাই তাদের প্রধান লক্ষ্য থাকবে। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নং ব্লকের সভাপতি কমল সাহা সহ একাধিক বাম সমর্থকেরা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *