আবেশভূমি:- পথ নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ে এগরা থানা ও এগরা ট্রাফিকের বিভাগের যৌথ উদ্যোগে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্কুলের ছাত্র ছাত্রীদের পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়ার জন্যই এই আলোচনা বলে জানিয়েছেন পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার মন্ডল, এগরা ট্রাফিক বিভাগের ওসি প্রসেনজিৎ প্রামানিক, এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ, এ এস আই কার্তিক সর্দার, নেগুয়া ফাঁড়ি ইনচার্জ তরুণ কুমার সাঁই প্রমুখ। আলোচনা শেষে সেমিনারের উপর ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ হয় এবং কৃতীদের পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় বিশিষ্ট সমাজসেবী হরিপদ পন্ডা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *