গৌরীশংকর মহাপাত্র ও সঞ্জীব আচার্য,দৈনিক আবেশভূমি :কৃষ্ণ সাজো প্রতিযোগিতায় আগ্ৰহ মানুষের আগ্রহ প্রবল। জেলার বিভিন্ন প্রান্তে কৃষ্ণ সাজো প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ  করে।রবিবার ১৭ ই আগষ্ট পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লকের মংলামাড়োতে এগরা- বাজকুল রাজ্য সড়ক সংলগ্ন স্থানে শ্রীশনি মহারাজ সেবা সমিতির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন হয়। প্রতিযোগিতা দেখবার জন্য প্রচুর সংখ্যক মানুষের ভিড়। ভিড় জমেছে বিভিন্ন সাজের ননীচোরা, গোপাল, কৃষ্ণ, রাধা’র দর্শনে।শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের ‘ কৃষ্ণ সাজো ‘ প্রতিযোগিতা দারুন জনপ্রিয়তা পেয়েছে। ১ -২ বছর থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সৌরভ আড়ি, সভাপতি সৌরভ দাস, পলাশ ঘোড়ই, মিঠুন ঘোড়ই, বলরাম আড়ি, পার্থ আড়ি, ধীরেন দাস, ধীরেন মন্ডল প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *