গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি ,২৬ নভেম্বর: সান বাংলা টিভির মন্দির বিষয়ক “লাখ টাকার লক্ষী লাভ” এপিসোডে বিশেষ আমন্ত্রিত হিসেবে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে গত ৩০-১০-২০২৫ তারিখে শুটিংয়ে শ্রদ্ধেয়া অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর পরিচালনায় লক্ষীলাভ কম্পিটিশানে রার্নাস আপ হয়েছেন নাচিন্দার অগ্নিবীণা সঙ্গীত কলেজের অধ‍্যক্ষা বিশিষ্ট সঙ্গীত শিল্পী একাধারে গীতিকার, সুরকার ও আজীবন সংগীত নিবেদিত প্রাণ প্রকৃতি প্রেমী শ্রীমতী জ্যোৎস্না মান্না।সেই এপিসোড টি সান বাংলা টিভি সম্প্রচার করবে আগামী ২৮ শে নভেম্বর-২৫, শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে ৭.৩০ মিঃ পর্যন্ত। বুধবার এক সাক্ষাৎকারে নাচিন্দা মন্দির ট্রাস্ট কমিটির সভাপতি প্রাক্তন বিধায়ক অনিল মান্নার সহধর্মিনী জ‍্যোৎস্মা মান্না সবাইকে এই এপিসোড দেখার জন্য সকলকে আহ্বান জানান। মন্দির ট্রাস্ট কমিটির পক্ষে ঐদিন বড়পর্দায় এই সম্প্রচার দেখানোর সমূহ আয়োজন প্রায় সম্পূর্ণ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *