
সত্যব্রত সাহু : এগরা :পূর্ব মেদিনীপুর : পটাশপুর-১এর চিস্তিপুর-১পঞ্চায়েতের চিস্তিপুর মিলনী সংঘের ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার। শিবিরের উদ্বোধন করেন গোনাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডা: দেবাঞ্জন মান্না।

ছিলেন যোগোদা সৎসঙ্গ পালপাড়া কলেজের আংশিক সময়ের অধ্যাপক স্বদেশ রঞ্জন ভক্তা , পঞ্চায়েত সদস্যা মধুশ্রী মাইতি,সমাজ সেবী দীলিপ কুমার জানা প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন ক্লাব সভাপতি মধুসূদন জানা। স্বাগত বক্তব্যে ৪২ বৎসরের ক্লাবের ধারাবাহিক কর্মকাণ্ড তুলে ধরে সমাজ সেবায় সকলের সহযোগিতা কামনা করেন। উদ্বোধক তার বক্তব্যে রক্তদানের মত মহৎকাজে যুব সমাজকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। এগরা ব্লাড ব্যাঙ্ক ২২জনমহিলা সহ ৮২জনের রক্ত সংগ্ৰহ করেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক ক্লাব সম্পাদক তথা চিস্তিপুর -১পঞ্চায়েতের বারুইবাড় পঞ্চায়েত সদস্য গৌরকৃষ্ণ দাস অধিকারী।
