দৈনিক আবেশভূমি ডেক্স :খড়্গপুর:পশ্চিম মেদিনীপুর:-চলতি মাসের ২৫শে নভেম্বর খড়্গপুর বিধানসভায় অন্তরবর্তী  নির্বাচন।  সোমবার থেকে রেল শহরে রোড মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে রেল শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকা চিহ্নিত করণের কাজ শুরু  কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এদিন নিমপুরায় গাড়ি ও বাইকে তল্লাশি চালায়। এলাকার বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেন।

    শনিবার খড়্গপুরে বিরানব্বই জনের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁচেছে। গত দুদিন তারা নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খড়্গপুর পুলিশের সঙ্গে আলোচনা করেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী শহরের কয়েকটি এলাকার ওপর বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। সোমবার ইন্দা এলাকাতেও বাহিনীর একটি অংশ নজরদারি ও তল্লাশি চালায়।
    পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে শহরে ঢোকার রাস্তাগুলি, তারপর পুরো এলাকা নিজেদের কব্জায়  নিয়ে আসবে কেন্দ্রীয় বাহিনী।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *