
দৈনিক আবেশ ভূমি: পূর্ব মেদিনীপুর:-পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর -১ এর বাড়শঙ্করে প্রায় ৭ কিলোমিটার রাস্তা খারাপ ।যাতায়াতের অযোগ্য রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। অল্প বৃষ্টি হলেই জমে যায় জল, যেতে পারে না গ্রামের মানুষজন, যেতে পারেনা স্কুলের ছাত্র ছাত্রীরাও । অভিযোগ বহুবার পঞ্চায়েত প্রতিনিধি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান কে জানিও কোন সুরাহা হয়নি।সারানো হয়নি রাস্তা। বাধ্য হয়ে গ্রামবাসীরা গণ উদ্যোগে রাস্তা মেরামতের কাজে হাত লাগালেন। এই বিষয়ে অমর্ষি ৭/২ অঞ্চলের প্রধান সরস্বতী মাজিকে জানতে চাইলে জানান ওই রাস্তা টেন্ডার হয়েছে। বৃষ্টির জন্য কাজ শুরু করা যায়নি। খুব তাড়াতাড়ি ওই রাস্তার কাজ শুরু হবে।
