গৌরীশংকর মহাপাত্র: কাঁথি:পূর্ব মেদিনীপুর :ব‍্যাঙ্কের অস্থায়ী সাফাই কর্মীর মেয়ের বিয়েতে -১ লক্ষ টাকা আর্থিক সাহায্য বলাগেড়িয়া ব‍্যাঙ্ক কর্মী ও ম‍্যানেজমান্টের। শক্রবার বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব‍্যাঙ্কের কাঁথি প্রধান কার্যালয়ে অস্থায়ী সাফাই কর্মী বাসন্তী বেরার হাতে তার মেয়ের বিয়ের জন্যএক লক্ষ টাকার চেক তুলে দেন ব‍্যাঙ্কের চেয়ারম্যান বিধায়ক সমরেশ দাস।

এ সময় উপস্থিত ছিলেন বাঙ্কের ভাইস চেয়ারম্যান সত‍্যজিৎ ধাড়া, জেলা পরিষদ সদস্য পার্থসারথী দাস, সম্পাদক তপন কুমার প্রধান, দুই এ জি এম অনুপ কুমার দাস ও বিকাশ রথ, ব‍্যাঙ্কের ডাইরেক্টর শশাঙ্ক শেখার হাজরা প্রমুখ। সকলেই শ্রীমতি বেরার মেয়ের নতুন জীবনের সুখসমৃদ্ধি ও সুস্থ জীবন কামনা করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *