
নিজস্ব সংবাদদাতা:কাঁথি:পূর্ব মেদিনীপুরঃ বালি পাথরে কবির মুখশ্রী এঁকে ১৫৯তম জয়ন্তীতে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন সাতমাইলের ভাষ্কর অমৃতা নায়ক। সাতমাইল সংলগ্ন উত্তর খাসদার অমৃতা কোলকাতার “বিড়লা আকাদেমি অফ আর্ট এন্ড ক্যালচার ” এর কৃতি ছাত্রী ।অমৃতা নিজের শিল্প সৃষ্টিতে ইতিমধ্যে অনুরাগী ও নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে বাজিমাৎ করেছে। শুক্রবার ২৫শে বৈশাখ দিন একটি ছোট্ট বালি পাথরের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বানিয়ে তাক লাগায়। তার ভাষ্কর্যের তারিফ না দেখে মূল্যায়ন করা যায় না।
