গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর:শুক্রবার পূর্ব মেদিনীপুরের কাঁথি -৩ এর দেবেন্দ্র পঞ্চায়েতের “বলাগেড়িয়া মিলন সংঘ”এর আয়োজিত বিশ্বকবির ১৫৯ তম জন্ম দিবস তাঁর প্রতিকৃতীতে মাল্যদানে যথাযথ মর্যাদায় পালিত হয়। এই স্মরণে ১৫০জন দু:স্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা করা হয়।
উপস্থিত ছিলেন কাঁথি-৩পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাস ,সহকারী সভাপতি বিকাশ চন্দ্র বেজ ,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য চন্দ্রশেখর মন্ডল , বিশিষ্ট সমাজসেবী মানিক দোলাই , পঞ্চায়েত সদস্য রঞ্জিত জানা, বিশিষ্ট শিক্ষাবিদ ওবনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হৃষিকেশ দাশ, শিক্ষক ও সমাজসেবী অসমঞ্জ দাশ,উত্তম মন্ডল,তপযোতি পতি,সুরঞ্জন দাস, সংঘের পরিচালক সদস্য রবীন্দ্র নাথ পন্ডা,তপন দাস ,কেশব পতি ,আশীষ পয়ড়্যা প্রমুখ।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ অনুমোদিত সেচ্ছাসেবী সংগঠন এদিন ১৫০ কৃতী ছাত্রকে বাড়িতে হর্টিকালচার তথা সবজি বাগান করার জন্য ৫০০শত টাকা দেওয়া হয়, আগামী দিনে ওদের বাগান পরিদর্শন শেষে গুণমানের মূল্যায়ণ করে আর ও ৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বলাগেড়িয়া বাণী নিকেতন হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও সাতমাইল বিবেকানন্দ যুব পরিষদের সম্পাদক রবীন্দ্রনাথ প্রতি।স্বাগত ভাষণ দেন সংস্থার সভাপতি বিষ্ণুপদ দাস।শেষে লকডাউনকে মান্যতা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দর অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক অরুনাভ মিশ্র।