দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: দেশপ্রাণ ব্লকের “দুরমুঠ ব্রাইট স্টার” ক্লাবের অায়োজনে তেলিপোতা মোড়ে সামাজিক দূরত্ব বিধি মেনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মদিন অনাড়ম্বর অথচ যথাযোগ্য মর্যাদায় ও ;ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ তাঁর জীবন সম্পর্কে সংক্ষিপ্ত অলোচনা হয়। কবিগুরুর জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অধ্যাপক ডঃ আহমেদ হোসেন, সেক সফিউল আলি, প্রবীর বেরা প্রমুখ। প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেবলমাত্র নোবেল জয়ী বিশ্বকবি ছিলেন না,তিনি ছিলেন মানবতা,জাতীয়তা বোধ, ধর্মনিরপেক্ষতা, প্রগতি ও জাতীয় সংহতির মূর্ত প্রতীক।তাঁর জীবনাদর্শে সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান জনাব হোসেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *