দৈনিক আবেশভূমি ডেস্ক : মেদিনীপুর পূর্ব পশ্চিম: বিভিন্ন প্রতিষ্ঠানে বর্ণময় অনুষ্ঠানের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের১৬০ তম জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত হয় সর্বত্র। “প্রতাপদীঘি সাহিত্যের আড্ডা”র সম্পাদক কবি সুরকার বিনোদবিহারী জানার বাড়িতে সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক গঙ্গাধর পালের পৌরোহিত্যে এবং কবি প্রতিকৃতিতে মাল্যদানে অনুষ্ঠানের সূচনা হয়। রবীন্দ্রনাথের কবিতা পাঠ করেন অসীমেশ নন্দগোস্বামী, ‘করোনার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচক প্রাবন্ধিক -গৌতম কুমার দাস, “বিজ্ঞানমনস্ক রবীন্দ্রনাথ”- শীর্ষক আলোচনা য়- প্রাবন্ধিক দেবাশীষ গীর গোস্বামী ,’ “উপনিষদের আলোয় রবীন্দ্রনাথ”-শীর্ষক আলোচনায় প্রাবন্ধিক সূর্যেন্দু বিকাশ পাত্র,এবং করোনা সচেতনতা নিয়ে আলোচনা করেন কল‍্যাণাশীষ দাস। উদ্বোধনী সঙ্গীত ও করোনা নিয়ে কৌতুক পরিবেশনে সংস্থা সম্পাদক বিনোদ বিহারী জানা। লকডাউনে ও বর্ণময় হয়েওঠে অনুষ্ঠান।

    ব্লকের “টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড” ক্লাবের পক্ষ থেকে কবি প্রতিকৃতিতে মাল‍্যদানে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংস্থার অন্যতম কর্ণধার মানস রায়, উপস্থিত ছিলেন শ্রীরামপুর পঞ্চায়েতের উপপ্রধান ডা: দিলীপ রায়, ক্লাব সম্পাদক সত‍্যেশ্বর নন্দী, উৎসব কমিটির সভাপতি টিকরাপাড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজীব পন্ডা, উৎসব কমিটির সম্পাদক মংরাজ প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক রতন কুমার সাহু ,সমাজসেবী স্বপন রায় প্রমুখ ।

      বাগমারি নারীকল্যাণ শিক্ষা সদনের পক্ষে কবি প্রতিকৃতিতে মাল্যদান করে যথাযথ মর্যাদায় দিনটি পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা মাইতি, সঙ্গে বিদ্যালয়ের স্থানীয় ছাত্রীরা।খা

        খাড় হাইস্কুলে কবি প্রতি কৃতিতে মাল‍্যদান করেন প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা।

          খড়ুই দেশপ্রাণ যুব সংঘের পক্ষ থেকে রবীন্দ্রনাথের ১৬০ তম জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত হয় সংস্থা সভাপতি তথা প্রাক্তন কর্মাধ্যক্ষ তাপস কুমার বেরার দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে।

           

            ছিলেন প্রবীন প্রতিষ্ঠাতা সদস্য অনিল কুমার রায়, দুর্গাপদ পাহাড়ী প্রমুখ। রবীন্দ্রনাথের উপর আলোকপাত করেন শিক্ষক অসীত আচার্য্য, দেবজ্যোতি পন্ডা প্রমুখ। লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বর অনুষ্ঠান হয়। ক্লাবের উদ্যোগে আগামী দিনে বাজার স‍্যানিটাইজ করে করোনা প্রতিরোধের সিদ্ধান্ত নেওয়া হয়। শোষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সম্পাদক সুবীর মহাপাত্র।

            Share

            Leave a Reply

            Your email address will not be published. Required fields are marked *