
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর: এগরা-২ এর মঞ্জুশ্রী পঞ্চায়েতের দোবাঁধি সোনারতরী ক্লাবের ব্যবস্থাপনায় রবীন্দ্রনাথের ১৬০ তম জন্মদিন উদযাপন ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শুক্র ও শনিবার। শনিবার রবীন্দ্রনাথের প্রতিকৃতি মাল্যদানে ও রক্তদাতাদের হাতে রক্ত গোলাপ তুলে দিয়ে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক সমরেশ দাস।


উদ্বোধক তার বক্তব্যে বর্তমান কঠিন সময়ে স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে এই জাতীয় শিবির পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান।কারন জরুরি প্রয়োজনসহ থ্যালাসেমিয়া রোগীদের রুটিন রক্ত যোগানের আভাবে অকালে বহু প্রাণ ঝরে যাওয়ার সম্ভাবনা। গরমে ও করোনা পরিস্থিতিতে শিবির কম হওয়ায ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের অভাব,এমন পরিস্থিতিতে রক্তদান শিবির বেশি করে যাতে হয় তা দেখতে হবে, এ ক্ষেত্রে যুবক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলি যত এগিয়ে আসে তত মঙ্গল। এমন কাজে তিনি পাশে থাকার আশ্বাস দেন। সমগ্ৰ শিবির সঞ্চালনায় ক্লাবের অন্যতম সদস্য চন্দন পানিগ্ৰাহী। লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে শিবির সুসম্পন্ন করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সম্পাদক অভিজিৎ সাউ।
