
দৈনিক আবেশভূমি ডেক্স : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর: নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পটাশপুর-২ আঞ্চলিক শাখার উদ্যোগে আড়গোয়াল, প্রতাপদীঘি, পটাশপুর ও খাড় বাজারে প্রায় ৪০০ পরিবারের হাতে ত্রাণে(সরষে তেল, হলুদ, সাবান, লঙ্কা, আটা) প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা করেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য ও সমিতির রাজ্য কমিটির সদস্য সমীর সামন্ত। উপস্থিত ছিলেন জোনাল সভাপতি বাদল শাসমল, প্রীতি রায়চৌধুরী, মোনালিসা আচার্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির এগরা মহকুমা সভাপতি তথা পটাশপুর জোনের সম্পাদক অসীম প্রধান। করোনা প্রতিরোধে টানা লকডাউনে অসুবিধায় পড়া পরিবার গুলির কথা ভেবে আমাদের এমন সিদ্ধান্ত সংগঠনের জানান সংগঠনের অন্যতম সদস্য চক্রশূল ইন্দ্রনারায়ন হাইস্কুলের সহ শিক্ষক দীলিপ কুমার জানা।
