গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: পটাশপুর-২এর সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতের সাউৎখন্ড নেতাজী সংঘে করোনা পরিস্থিতির শিকার এমন ৬০পরিবারকে খাদ্য সামগ্ৰী বিতরণ করে রবিবার। এদিন ব্লকের সামন্তখণ্ড পূর্বপাড়া, সামন্তখন্ড পশ্চিম পাড়া, প্রতাপদীঘি, চকভবানী, ভৈরব দাঁড়ি ক্লাব এলাকার গ্ৰাম গুলির ৬০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট ( আলু-৩ কেজি,পেঁয়াজ-১ কেজি, সোয়াবিন -১ প্যাকেট ,মসুর ডাল-১কেজি, মুড়ি -১কেজি, ব্রিটানিয়া বিস্কুট ৩০০ গ্রাম, সাবান -২টি, সরিষার তেল-১ কেজি এবং নগদ ১০০ টাকা)তুলে দেয়।
ক্লাব সম্পাদক নিমাই চাঁদ জানা জানান করোনা পরিস্থিতিতে অসহায় পরিবারগুলির কথা ভেবে আমাদের সামর্থ মত এই ৬০টি পরিবারকে প্রাথমিকভাবে ত্রাণ দিলাম, আগামী দিনে আরও কিছু পরিবারে এই ত্রাণ বিতরণের ইচ্ছে রয়েছে।
এর আগে ৯ এপ্রিল মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক প্রতাপদীঘি শাখার মাধ্যমে নেট ব্যাংকিং এ ২৫,০০০ হাজার টাকা ত্রাণ তহবিলে দিয়েছি।
এদিন লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাবের ডাকে সাড়া দিয়ে পরিবারগুলি ত্রাণ গ্রহণে সহযোগিতা করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সভাপতি উদয় কুমার বর্মন।