
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর : ১০মে আজ খেজুরী-১এর “পূর্ব চড়া যুব গোষ্ঠী”র আয়োজনে ২৫০ জনকে লকডাউনের করণে পীড়িত মানুষদের হাতে ডাল, তেল,পেঁয়াজ,সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হয় কর্মসূচি।উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি গঙ্গাধর দাস,জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক,প্রধান গৌরাঙ্গ সাউ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সত্যরঞ্জন বেরা,পঞ্চায়েত সদস্য সমীরণ দাস,শিক্ষক আশিস মাইতি,সমাজসেবী তপন দাস প্রমুখ।ত্রান সামগ্রী পেয়ে এলাকার মানুষ জন খুশি।

