
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর : করোনার মহামারী নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আগেই দলের জেলা সভাপতিদের নিয়ে ভিডিও কনফারেন্সে সেরেছেন।রবিবার মহামারীর পরিস্থিতি নিয়ে বিধায়কদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি ,মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় , যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোর প্রমুখ। সকল বিধায়ক লকডাউনে তাদের স্থানীয় পরিস্থিতি উল্লেখ করেন।


এলাকায় প্রায় ৬০০০ হাজারের বেশি শ্রমিক গুজরাট, মহারাষ্ট্র, দিল্লী পাঞ্জাবসহ বিভিন্ন জায়গায় আটকে। এদের দ্রুত বাড়ি ফেরানোর সুপারিশ করেন। নেতৃত্বগন বিধায়কদের জানিয়ে দিলেন রাজ্য সরকার যা করছে তার ভাল দিকটি যেন জনসমক্ষে এবং সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়। বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা প্রচার করে আসল সত্য তুলে ধরা, সমস্ত বিধায়কদের নিজের নির্বাচন ক্ষেত্রের উপর সতর্ক দৃষ্টি রাখা, ১৩ ই মে থেকে প্রতিদিন দলের ৫০ জন ঞবিধায়ক সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে প্রচার চালানোর আগাম সিদ্বান্ত অবগতকরা, পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েত প্রধানসহ প্রতিনিধিদের সঙ্গে বিধায়কদের ভিডিও কনফারেন্সে যোগাযোগ রাখা ,সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামগ্ৰিক তথ্য তুলে ধরা, শ্রমিকদের নিয়ে বিজেপির অপপ্রচারের মোকাবেলার পাল্টা প্রচার, পরিযায়ী শ্রমিক ফেরাতে রাজ্য সরকার যে ট্রেনের ব্যবস্থা করছে তা সবাইকে জানানো সহ নানান পরামর্শ দেন।

