শুভম সিং :হলদিয়া:পূর্ব মেদিনীপুর: আজ ১২ই মে: পৃথিবীর চিকিৎসা পরিষেবায় নার্সদের অন‍্যতম প্রেরণা মহিয়সী নারী বিশ্বে প্রথম মহিলা স্বাস্থ্য সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের দুই শততম জন্মদিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটিকে বিশ্ব নার্স দিবস ঘোষনা করেছেন।

    সেই সাথে করোনা-ক্রান্তিকালের এই বছরটিকে ‘ইয়ার অব দা নার্স অ্যান্ড মিডওয়াইফ’ সম্মানে ভূষিত করেছেন।
    এই ভাবনাকে বাস্তবায়িত করতে এদিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সংকেতে’র পক্ষ হতে কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রের নার্স ,চিকিৎসক ও সহ কর্মীদের সংর্বধনা জানানো হয়।
      মারন ভাইরাস প্রতিরোধে দীর্ঘ লকডাউন আবহে নিয়মবিধি মান‍্যতা দিয়ে সংস্থার কয়েকজন প্রতিনিধি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এটি সম্পন্ন করেন।
      চন্দনের ফোঁটা, রজনীগন্ধার মালা, স্মারক ও রসগোল্লার হাঁড়ি নার্সদের হাতে তুলে দেয়। সংস্থার কর্মকর্তা রবীন্দ্রনাথদাস বলেন – করোনা চিকিৎসায় যুক্ত নার্সরা বাড়ি ফিরলে তাঁদের ভাড়া বাড়ির মালিক ও পাড়ার লোকজন দূরছাই করছেন। আমরাএই আচরণের প্রতিবাদ করছি। আমাদের এলাকার সরকারী স্বাস্থ্য সেবিকাদের সম্মান জানিয়ে সারা দেশের নার্স ,চিকিৎসক ও সহকারীদের শ্রদ্ধা শুভেচ্ছাও অভিনন্দন জানাচ্ছি’।
      ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ শিবশঙ্কর খান জানান -এমন সম্মাননায় চিকিৎসক ও নার্সরা প্রেরণা পাবেন। আজ এগরা থানার পক্ষ থেকেও নার্সদের  সম্মাননা জানানো হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *